নওগাঁ জেলার ধামইরহাট এলাকার ৬৮ বছর বয়সী মো. জামাল উদ্দিনের শরীরে সফলভাবে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) মেশিন স্থাপনের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি।
উত্তরাঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করলো দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। এটিই উত্তরাঞ্চলের কোনো হাসপাতালে প্রথম সফল সিআরটি সার্জারি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক মতবিনিময় সভায় এই সাফল্যের বিস্তারিত জানানো হয়। সার্জারিটি সম্পন্ন করেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ মো. মেসবাহ-উল ইসলাম।
ডাঃ মেসবাহ-উল ইসলাম জানান, সিআরটি হলো হার্ট ফেইল্যুর রোগীদের জন্য এক বিশেষ ধরনের পেসমেকার, যা হার্টের ভেন্ট্রিকল দুটির কাজের মধ্যে সমন্বয় ঘটিয়ে রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে রোগীর শ্বাসকষ্ট ও ক্লান্তি কমে এবং পাম্পিং ক্ষমতা বৃদ্ধি পায়।
সুস্থ হয়ে ওঠা রোগী জামাল উদ্দিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই মেশিন স্থাপনের পর থেকে আমার বুক ধড়ফড়ানি ও শ্বাসকষ্ট অনেক কমেছে। আমি এখন বেশ সুস্থবোধ করছি।"
মতবিনিময় সভায় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, "আমাদের অভিজ্ঞ চিকিৎসক ও নিবেদিত দলের নিরলস পরিশ্রমের ফলেই আজ আমরা এই মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এখন থেকে উত্তরাঞ্চলের মানুষকে এ ধরনের উন্নত চিকিৎসার জন্য আর রাজধানীমুখী হতে হবে না।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফুজ্জামান লিটনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে সুস্থ হয়ে ওঠা জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন