নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডুমুরিয়ায় ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে

 খুলনার ডুমুরিয়া বাজারে শুধু ফুটপাত নয়, দখল হয়ে গেছে মূল সড়কের অংশও। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ডুমুরিয়া বাসস্ট্যান্ড ও বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এখন পথচারীদের চলাচলের জায়গা নেই। ফলে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ভ্যান ও অটোরিকশার যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয় থেকে শুরু করে ডুমুরিয়া কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। একপাশের পুরো ফুটপাত দখল করে রেখেছেন ভাঙাড়ি ব্যবসায়ীরা।

এছাড়া কালীবাড়ি মোড় থেকে মাছ পট্টি, দুধ বাজার এবং ট্রলার ঘাট যাতায়াতের ব্যস্ততম সড়কটি এখন অবৈধ দখলদারদের কবলে। ব্যবসায়ীরা দোকানের মালামাল, চেয়ার-টেবিল ও ঝুড়িডালা বসিয়ে ফুটপাত পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।

পথচারীরা জানান, দুই মিনিটের রাস্তা পার হতে এখন ২০ মিনিট সময় লাগছে। ফুটপাত দিয়ে হাঁটতে গেলে হকারদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। ব্যবসায়ী ইমন খান ও পথচারী আব্দুর রহমান জানান, বারবার মিটিং হলেও প্রশাসন কোনো কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ উঠেছে, এক শ্রেণির প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং বাজার কমিটির তদারকির অভাবে এই দখলদারিত্ব চলছে। কিছু স্থায়ী দোকানদার তাদের সামনের ফুটপাত ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, "ফুটপাত দখলমুক্ত করা হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তাই তাদের জন্য নির্দিষ্ট জায়গার বিষয়টিও ভাবা উচিত।" অন্যদিকে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডুমুরিয়ায় ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

 খুলনার ডুমুরিয়া বাজারে শুধু ফুটপাত নয়, দখল হয়ে গেছে মূল সড়কের অংশও। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ডুমুরিয়া বাসস্ট্যান্ড ও বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এখন পথচারীদের চলাচলের জায়গা নেই। ফলে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ভ্যান ও অটোরিকশার যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয় থেকে শুরু করে ডুমুরিয়া কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। একপাশের পুরো ফুটপাত দখল করে রেখেছেন ভাঙাড়ি ব্যবসায়ীরা।

এছাড়া কালীবাড়ি মোড় থেকে মাছ পট্টি, দুধ বাজার এবং ট্রলার ঘাট যাতায়াতের ব্যস্ততম সড়কটি এখন অবৈধ দখলদারদের কবলে। ব্যবসায়ীরা দোকানের মালামাল, চেয়ার-টেবিল ও ঝুড়িডালা বসিয়ে ফুটপাত পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।

পথচারীরা জানান, দুই মিনিটের রাস্তা পার হতে এখন ২০ মিনিট সময় লাগছে। ফুটপাত দিয়ে হাঁটতে গেলে হকারদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। ব্যবসায়ী ইমন খান ও পথচারী আব্দুর রহমান জানান, বারবার মিটিং হলেও প্রশাসন কোনো কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। অভিযোগ উঠেছে, এক শ্রেণির প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং বাজার কমিটির তদারকির অভাবে এই দখলদারিত্ব চলছে। কিছু স্থায়ী দোকানদার তাদের সামনের ফুটপাত ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, "ফুটপাত দখলমুক্ত করা হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তাই তাদের জন্য নির্দিষ্ট জায়গার বিষয়টিও ভাবা উচিত।" অন্যদিকে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত