নজর বিডি

শ্রমিকের ঘামেই সচল অর্থনীতির চাকা: প্রফেসর ড. আসিফ মিজান

সভ্যতার কারিগর শ্রমজীবী মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তাই তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান কর্তব্য।

তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজান এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা আন্দোলন ‘আধুনিক’ আয়োজিত এই সভায় ড. আসিফ মিজান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, "শ্রমিকদের শুধু দয়ার পাত্র হিসেবে দেখলে হবে না। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও নিয়মিত বেতন নিশ্চিত করা তাদের আইনগত ও মানবিক অধিকার।"

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, "জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন দেশনায়ক তারেক রহমান। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছেন। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পারলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।"

‘আধুনিক’-এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানুর সভাপতিত্বে এবং বারিধারা সোসাইটির যুগ্ম মহাসচিব শাহরিয়ার ইবনে জামান-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে একঝাঁক দেশবরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মনসুর আহমেদ চৌধুরী: বিশিষ্ট সমাজসেবক ও টিআইবি’র চেয়ারপারসন। অধ্যাপক ডা. মীনা ইসলাম: প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ।মোহাম্মদ আব্দুল জব্বার: নির্বাহী সচিব, ‘আধুনিক’। ড. সৈয়দ হুমায়ুন কবীর: সভাপতি, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি। ব্যারিস্টার ওমর সাদাত: বিশিষ্ট আইন বিশেষজ্ঞ। শেখ মঞ্জুর বারী: প্রধান সম্পাদক, উন্নয়ন বার্তা।

এছাড়াও অধ্যাপক ডা. কানিজ মওলা, অধ্যাপক ডা. হারুন উর রশিদ, মো. নিয়ামত আলী এবং সেকেন্দার হায়াত বাহাদুরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতে প্রফেসর ড. আসিফ মিজান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক ডা. নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন। সামাজিক আন্দোলনে ‘আধুনিক’-এর জোরালো ভূমিকার প্রশংসা করে তিনি মানবিক সমাজ বিনির্মাণে সংহতি প্রকাশ করেন। সভা শেষে উপস্থিত বক্তারা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শ্রমিকের ঘামেই সচল অর্থনীতির চাকা: প্রফেসর ড. আসিফ মিজান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত