নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

‘শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দিতে হবে’

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় শহরের আজাদী ময়দান সংলগ্ন বিআরইএল কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রনজু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম।

সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম জনি, পৌর সভাপতি হাবিবুর রহমান এবং জেলা সহ-সম্পাদক হেলাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, "শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করলেও আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও নির্যাতিত। ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।" তারা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতার দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মঘণ্টা নির্ধারণে অবিলম্বে দেশের সকল সেক্টরে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. ফেরদৌসুর রহমান। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দিতে হবে’

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত