নজর বিডি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) পূর্ণ প্যানেলে বিজয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান।

এক অভিনন্দন বার্তায় তিনি ঢাকা বারের সাধারণ ভোটার এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য প্রাণঢালা শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম খান-সহ পূর্ণ প্যানেলের সকল বিজয়ীকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।

ড. আসিফ মিজান উল্লেখ করেন, এই নিরঙ্কুশ জয় বিএনপির আদর্শ, সুযোগ্য নেতৃত্ব ও সততার প্রতি আইনজীবীদের অবিচল আস্থার প্রতিফলন।

এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।

"বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি হিসেবে আমি এই গৌরবোজ্জ্বল বিজয়ে অত্যন্ত আনন্দিত। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা বারের ঐতিহ্য আরও সমুন্নত থাকবে।" — প্রফেসর ড. আসিফ মিজান, ভাইস-চ্যান্সেলর, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) পূর্ণ প্যানেলে বিজয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান।

এক অভিনন্দন বার্তায় তিনি ঢাকা বারের সাধারণ ভোটার এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য প্রাণঢালা শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম খান-সহ পূর্ণ প্যানেলের সকল বিজয়ীকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।

ড. আসিফ মিজান উল্লেখ করেন, এই নিরঙ্কুশ জয় বিএনপির আদর্শ, সুযোগ্য নেতৃত্ব ও সততার প্রতি আইনজীবীদের অবিচল আস্থার প্রতিফলন।

এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।

"বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি হিসেবে আমি এই গৌরবোজ্জ্বল বিজয়ে অত্যন্ত আনন্দিত। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা বারের ঐতিহ্য আরও সমুন্নত থাকবে।" — প্রফেসর ড. আসিফ মিজান, ভাইস-চ্যান্সেলর, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত