রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের ১১ তলার ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার দুটি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আল-মোকাব্বর ওই ভবনের ১১ তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক তার বাবার একটি স্কুল দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন