চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজেকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে অলিউল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক অলিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের মাওলানা ইসারুলের ছেলে।
গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে শিবগঞ্জের ধোপপুকুর এলাকায় ‘রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ গিয়ে অলিউল্লাহ নিজেকে এএসপি পরিচয় দেন এবং সেখানকার কর্মচারীদের অহেতুক ভয়ভীতি প্রদর্শন করেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে, যা একপর্যায়ে জনরোষে রূপ নেয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শিবগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তার পরিচয়ের সত্যতা না পেয়ে একটি প্রতারণা মামলা দায়ের করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাজশাহী থেকে তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিজেকে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন