নজর বিডি
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

কুতুবদিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার একদিন পর আবরার হোসাইন নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পানির গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবরার হোসাইন মহেশখালী উপজেলার আক্তার হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় শিশুটি।

আবরারের চাচা সোহেল জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এলাকায় মাইকিং করা হয়। অবশেষে শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি নলকূপের পরিত্যক্ত গর্তে জমে থাকা পানিতে আবরারের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুতুবদিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কক্সবাজারের কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার একদিন পর আবরার হোসাইন নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পানির গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবরার হোসাইন মহেশখালী উপজেলার আক্তার হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় শিশুটি।

আবরারের চাচা সোহেল জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এলাকায় মাইকিং করা হয়। অবশেষে শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি নলকূপের পরিত্যক্ত গর্তে জমে থাকা পানিতে আবরারের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত