নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

খুলনায় চাহিদার তুলনায় সাড়ে ৩ লক্ষাধিক কোরবানির পশু উদ্বৃত্ত: দাম নাগালে থাকার সম্ভাবনা

আসন্ন ঈদুল আজহায় খুলনা বিভাগে কোরবানির পশুর কোনো সংকট নেই। চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি হওয়ায় এবার পশুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, বিভাগে এবার চাহিদার চেয়ে প্রায় পৌনে ৪ লাখ পশু বেশি প্রস্তুত রয়েছে।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বিভাগে কোরবানির পশুর চাহিদা প্রায় ১০.৭৯ লাখ, যার বিপরীতে স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে ১৪.৪৭ লাখ পশু। অর্থাৎ চাহিদার তুলনায় ৩,৬৭,৩৬০টি পশু উদ্বৃত্ত রয়েছে, যা শতাংশের হিসেবে ৭৪.৬১% বেশি।

পশুর ধরণ অনুযায়ী সংখ্যা ষাঁড়: ১,৩০,৪২৭টি বলদ: ৩২,০২৭টি গাভী: ৮২,৩০২টি মহিষ: ৪,০৮৯টি ছাগল: ৮,৫১,৩৭০টি ভেড়া: ৫১,১৭৩টি অন্যান্য: ২১৬টি

খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ গোলাম হায়দার জানান, পর্যাপ্ত সরবরাহ থাকায় অন্য দেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। তবে পশুখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে বলে দাবি করেছেন খামারিরা।

[caption id="attachment_26479" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি,কম[/caption]

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাট এবারও সিটি করপোরেশন (কেসিসি) সরাসরি পরিচালনা করতে পারে। হাট ইজারা দেওয়ার জন্য তিন দফায় টেন্ডার আহ্বান করা হলেও কোনো ঠিকাদার অংশ নেয়নি।

আগামীকাল সোমবার শেষ দফার টেন্ডার ওপেন করা হবে। কেউ অংশ না নিলে কেসিসি নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনা করবে।

এবার হাটের দর ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা। গত বছর কেসিসি নিজে পরিচালনা করে ২ কোটি ৭ লাখ টাকা রাজস্ব আয় করেছিল। গত বছরের মতো এবারও হাসিলের হার ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

কেসিসির বাজার শাখা কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার জানান, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অসুস্থ পশু ও মানুষের জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম। জালিয়াতি রোধে বিভিন্ন ব্যাংকের নকল টাকা শনাক্তকরণ বুথ। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার টহল। হাট পরিচালনার জন্য ৩২ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে পশুর হাট বসতে শুরু করেছে। ব্যবসায়ীদের ধারণা, আগামী এক সপ্তাহের মধ্যে কেনাবেচা পুরোদমে জমে উঠবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনায় চাহিদার তুলনায় সাড়ে ৩ লক্ষাধিক কোরবানির পশু উদ্বৃত্ত: দাম নাগালে থাকার সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত