জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক ‘আটক তামাক ও তামাকজাত পণ্য বিনষ্টকরণ’ কর্মসূচীর আওতায় দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়েছে।
সোমবার (৪ মে) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অধীনে দিনাজপুর বিভাগীয় কার্যালয় সকল আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকৃত এসব পণ্য বিনষ্ট করে।
দিনাজপুর পৌরসভার নির্ধারিত মাতাসাগরস্থ ময়লার ভাগারে রোলার ও এস্কেভেটর দিয়ে বিড়ি, সিগারেট ও জর্দাসমূহ পিষিয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চুন ও লবণ মিশিয়ে গর্ত করে মাটি চাপা দিয়ে এসব পণ্য ধ্বংস করা হয়।
[caption id="attachment_26499" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা।
বিনষ্টকরণ কার্যক্রমে সার্বিক সমন্বয় করেন ধ্বংস কমিটির সদস্য-সচিব ও দিনাজপুর বিভাগীয় কর্মকর্তা যুগ্ম কমিশনার মোঃ ফয়সাল বিন রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিজিবি কর্মকর্তা এবং দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯টি জি.আর. সংশ্লিষ্ট বাজেয়াপ্তকৃত বিভিন্ন প্রকার বিড়ি, সিগারেট, জর্দা ও গুল এই কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করা হয়। সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ায় কমিটির আহ্বায়ক উপস্থিত সকল সদস্য, সাংবাদিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন