ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ মে) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বাহিনীটি এই সতর্কতার কথা নিশ্চিত করেছে।
বিজিবির বার্তায় জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সদা তৎপর রয়েছে। তবে ভারতের নির্বাচনের ফলাফলের দিনে হঠাৎ এই বিশেষ সতর্কবার্তা দেওয়ার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মাধ্যমে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ আসনে পরাজিত হয়েছেন। ভবানিপুর আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের বিপরীতে বিজেপি ইতিমধ্যেই ১৫৬টি আসনে আনুষ্ঠানিকভাবে জয়লাভ করেছে এবং ২০৮টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
প্রতিবেশী রাজ্যে রাজনৈতিক এই পটপরিবর্তনের ফলে সীমান্তে অস্থিতিশীলতা বা অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবি তাদের টহল ও নজরদারি জোরদার করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন