নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাদক ও সোনা চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ: তিন যুবদল নেতাকে শোকজ

মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরার তিন যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

সোমবার (৪ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন— যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।

সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে সাম্প্রতিক সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নামে এ ধরনের নেতিবাচক খবর দলের ভাবমূর্তির জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ যুবদলে নেই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, তিনি নোটিশ পেয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে আজ (৫ মে) ঢাকা যাবেন। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদও শোকজের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন যে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তারা তা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাদক ও সোনা চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ: তিন যুবদল নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরার তিন যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

সোমবার (৪ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন— যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।

সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে সাম্প্রতিক সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নামে এ ধরনের নেতিবাচক খবর দলের ভাবমূর্তির জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ যুবদলে নেই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, তিনি নোটিশ পেয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে আজ (৫ মে) ঢাকা যাবেন। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদও শোকজের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন যে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তারা তা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত