গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর সদস্য হিসেবে নতুন দুই সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে।
মনোনীত সদস্যরা হলেন— গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্লা (সেলিম) এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
গত ৪ মে ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে তাদের এই নিয়োগ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নবনিযুক্ত দুই সদস্যের রাজনৈতিক প্রজ্ঞা ও সামাজিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে তাদের সম্পৃক্ততা ইতিবাচক প্রভাব ফেলবে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য তিনি পরিচিত। শিক্ষা প্রসারে তার বিশেষ আগ্রহ রয়েছে। চিকিৎসা সেবা ও জনসেবামূলক কাজের পাশাপাশি উচ্চশিক্ষার প্রসারেও তিনি দীর্ঘ দিন ধরে ভূমিকা রেখে চলেছেন।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে মূল ভূমিকা পালন করে। নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তি সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন