চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। একই দাবিতে জেলার নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাতেও পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা পালিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, চা দোকানে বসে থাকা অবস্থায় ৯টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাংবাদিক নেতারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করার সুবাদে রাব্বি ও তার সহযোগীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের গ্রেপ্তারে রহস্যজনক উদাসীনতা ও পক্ষপাতিত্ব দেখাচ্ছে।
সমাবেশ থেকে সাংবাদিক নেতারা ঘোষণা করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তার করা না হলে জেলায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: গোলাম মোস্তফা মন্টু, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব। হোসেন শাহনেওয়াজ, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব। আশরাফুল হক রঞ্জু, সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ। কামাল উদ্দিন, সম্পাদক, চাঁপাই চিত্র।আখতারুজ্জামান ইশা, সভাপতি, চাঁপাই প্রেসক্লাব। মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব। মনোয়ার হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
জেলায় কর্মরত সাংবাদিকদের ওপর এমন নক্করজনক হামলার খবর ছড়িয়ে পড়লে নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিক সমাজ রাস্তায় নেমে আসেন। তারা পৃথক মানববন্ধনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জেলার সকল সাংবাদিক সংগঠন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন