নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সভাপতির প্রয়াণ দিবস পালিত

খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ষষ্ঠ প্রয়াণ দিবস এবং ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় নগরীর আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (বাদামতলা শাখা) সভাপতি নুরুল হক নুরু।

প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্যে বলেন, "খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। এই সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।" তিনি সাংবাদিকদের পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের কল্যাণে একটি 'নিজস্ব ফান্ড' গঠনের ঘোষণা দেন, যেখানে তার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন মোল্লাসহ রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন। সবশেষে শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বারের পরিচালনায় মরহুম শেখ আনসার আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সভাপতির প্রয়াণ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ষষ্ঠ প্রয়াণ দিবস এবং ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় নগরীর আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (বাদামতলা শাখা) সভাপতি নুরুল হক নুরু।

প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্যে বলেন, "খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। এই সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।" তিনি সাংবাদিকদের পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের কল্যাণে একটি 'নিজস্ব ফান্ড' গঠনের ঘোষণা দেন, যেখানে তার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন মোল্লাসহ রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন। সবশেষে শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বারের পরিচালনায় মরহুম শেখ আনসার আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত