নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঢাকা-১৫ আসনে তীব্র পানির সংকট: ভুক্তভোগীদের নিয়ে জামায়াত আমিরের মতবিনিময়

ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ভুক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ বাসিন্দাদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভুক্তভোগীরা জানান, পানির তীব্র সংকটে এই এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। নিত্যদিনের গোসল ও পানীয় জলের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, কোনো স্বার্থান্বেষী মহল নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে এলাকায় কৃত্রিম পানির সংকট সৃষ্টি করে থাকতে পারে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।”

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়া মনিপুর এলাকা থেকে অংশ নেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা।

বিষয় : ডা. শফিকুর রহমান, ঢাকা-১৫, পানির সংকট, জামায়াতে ইসলামী, ওয়াসা, মনিপুর, কাফরুল, জনভোগান্তি, জাতীয় সংসদ। English: Dr. Shafiqur Rahman, Water Crisis, Dhaka-15, Bangladesh Jamaat-e-Islami, WASA, Mirpur, Kafrul, Public Meeting.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৫ আসনে তীব্র পানির সংকট: ভুক্তভোগীদের নিয়ে জামায়াত আমিরের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ভুক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ বাসিন্দাদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভুক্তভোগীরা জানান, পানির তীব্র সংকটে এই এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। নিত্যদিনের গোসল ও পানীয় জলের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, কোনো স্বার্থান্বেষী মহল নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে এলাকায় কৃত্রিম পানির সংকট সৃষ্টি করে থাকতে পারে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।”

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়া মনিপুর এলাকা থেকে অংশ নেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত