নজর বিডি

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত। ছবি: নজরবিডি

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#

Image

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) সকালে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত