নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তার ও বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশকেই রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের দুটি বিল ইজারা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মনির ও তার পক্ষের লোকজন ভোগদখল করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় ইউপি সদস্য সাহাদিপ ও তার সমর্থকরা বিল দুটির দখল নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউপি সদস্য সাহাদিপের সমর্থকরা মনির পক্ষের লোকদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। দেশীয় অস্ত্র ও রড নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই হামলায় মনির পক্ষের ৩০ জন এবং সাহাদিপ পক্ষের ১০ জন আহত হন।

ভুক্তভোগী লুকমান মিয়া অভিযোগ করেন, সাহাদিপ মেম্বারের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ এবং তিনি গ্রামবাসীর ওপর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। অন্যদিকে, ধান কাটার মাঠ থেকে ফিরে এসে রফিকুল মিয়া জানান, খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন প্রায় ৩০ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

আহতদের রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : সুনামগঞ্জ, দিরাই, রক্তক্ষয়ী সংঘর্ষ, বিল দখল, আহত ৪০, ভাটিপাড়া ইউনিয়ন, পুলিশ, Sunamganj, Derai, Violent Clash, Fishery Dispute, 40 Injured, Bhaatpara Union, Police.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ৪০

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তার ও বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশকেই রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের দুটি বিল ইজারা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মনির ও তার পক্ষের লোকজন ভোগদখল করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় ইউপি সদস্য সাহাদিপ ও তার সমর্থকরা বিল দুটির দখল নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউপি সদস্য সাহাদিপের সমর্থকরা মনির পক্ষের লোকদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। দেশীয় অস্ত্র ও রড নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই হামলায় মনির পক্ষের ৩০ জন এবং সাহাদিপ পক্ষের ১০ জন আহত হন।

ভুক্তভোগী লুকমান মিয়া অভিযোগ করেন, সাহাদিপ মেম্বারের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ এবং তিনি গ্রামবাসীর ওপর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। অন্যদিকে, ধান কাটার মাঠ থেকে ফিরে এসে রফিকুল মিয়া জানান, খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন প্রায় ৩০ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

আহতদের রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত