নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

এর মধ্যে হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর থেকে ০১টি গরু।ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী থেকে ০১টি গরু। মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর থেকে ০১টি গরু। জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া থেকে ০১টি গরু জব্দ করে।

জব্দকৃত ০৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি আইন অনুযায়ী উদ্ধারকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান বন্ধে দুর্গম এলাকা ও নদী পথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"

চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ, বিজিবি, ৫৩ বিজিবি, সীমান্ত অভিযান, গরু চোরাচালান, ভারতীয় গরু জব্দ, বর্ডার গার্ড বাংলাদেশ, সংবাদ, চোরাচালান বিরোধী অভিযান, Chapainawabganj, BGB, 53 BGB, Border Raid, Cattle Smuggling, Indian Cattle Seized, Border Guard Bangladesh, News, Anti-Smuggling Drive.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

এর মধ্যে হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর থেকে ০১টি গরু।ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী থেকে ০১টি গরু। মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর থেকে ০১টি গরু। জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া থেকে ০১টি গরু জব্দ করে।

জব্দকৃত ০৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি আইন অনুযায়ী উদ্ধারকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান বন্ধে দুর্গম এলাকা ও নদী পথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"

চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত