গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে শুরু হয়েছে ১৪তম সুকান্ত মেলা-২০২৬।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধন শেষে কবি সুকান্ত পাঠাগার চত্বরে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, "কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম ও সমাজচেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া জরুরি যাতে তারা মানবিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।"
ছবি: নজরবিডি.কম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ।
বিষয় : সুকান্ত মেলা ২০২৬, কবি সুকান্ত ভট্টাচার্য, কোটালীপাড়া, গোপালগঞ্জ, সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী, এস এম জিলানী, উনশিয়া গ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা প্রশাসন গোপালগঞ্জ। Sukanta Mela 2026, Poet Sukanta Bhattacharya, Kotalipara, Gopalganj, Cultural Minister, Nitai Roy Chowdhury, SM Jilani, Unshia Village, Cultural Program, District Administration Gopalganj.

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে শুরু হয়েছে ১৪তম সুকান্ত মেলা-২০২৬।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধন শেষে কবি সুকান্ত পাঠাগার চত্বরে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, "কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম ও সমাজচেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া জরুরি যাতে তারা মানবিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।"
ছবি: নজরবিডি.কম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ।

আপনার মতামত লিখুন