নজর বিডি

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

কারিনা কায়সারের অকাল মৃত্যুতে তারিক আনাম খানের আবেগঘন স্ট্যাটাস

ফাইল ফটো

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক মাধ্যমজুড়ে নির্মাতা, অভিনয়শিল্পী ও সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। 

কারিনার এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তরুণ এই প্রতিভাকে নিয়ে তাঁর স্মৃতির ঝাঁপি খুলেছেন।

রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারিক আনাম খান। ছবিটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে পরিচালক রেজাউর রহমানের সঙ্গে লিখেছিলেন কারিনা কায়সার।

সেই কাজের দিনগুলোর কথা স্মরণ করে তারিক আনাম খান তাঁর ফেসবুকে লিখেছেন, "আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘একসাথে আলাদা’। অত্যন্ত আধুনিক একটা ভাবনার গল্প। দুটি মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার থেকে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকা যায় কিনা তারই এক আলেখ্য, কমেডির আবরণে।"

কাজের প্রতি কারিনার একাগ্রতা ও পেশাদারিত্বের প্রশংসা করে এই প্রবীণ অভিনেতা আরও লেখেন, "কারিনার কমেডির দিকে ঝোঁক বেশি, কমেডির জন্য সিচুয়েশন, অ্যাকশন লাইন, সংলাপ খুব গুরুত্বপূর্ণ—এটা ও জানতো। জানতো কমেডিতে নিজের উপরে হাসতে হয়। নিজের কাজটাকে ভীষণভাবে ওন (নিজের করে নেওয়া) করতো, সারাক্ষণ মনিটরের সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকতো, চুপি চুপি কথা বলতো তার টিমের সাথে। আমার প্রায়ই মনে হতো ‘ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না?’ কথাটা বলা হয়নি, আর বলা হবেও না!"

নতুন কাজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, "আমাদের একটা ধারাবাহিক পারিবারিক কমেডি করার কথা হচ্ছিল.... তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল! হায়রে জীবন! দোয়া করি অনন্তলোকে কারিনা ভালো থাকুক।" সেই সাথে কারিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া কোনো কোনো চর্চার দিকে ইঙ্গিত করে তিনি অনুরোধ জানান, "দয়া করে কেউ তার গণভবনে যাওয়া নিয়ে আর নোংরা আলাপ করবেন না। ও তো আর রইলো না, বেঁচে থাকলে আমিও হয়তো জিজ্ঞেস করতাম।"

সবশেষে তরুণ প্রজন্মের জীবনযাত্রার দিকে নজর দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়ে তারিক আনাম খান লিখেছেন, "একটা অনুরোধ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের কাছে, জীবনযাত্রায় সচেতন হোন, খাবার দাবার নিয়ে সচেতন হোন। জীবন সুন্দর, জীবন মূল্যবান।"

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ও প্রশংসিত কাজের মধ্যে অন্যতম ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

বিষয় : নজরবিডি সংবাদ কারিনা কায়সার, তারিক আনাম খান, একসাথে আলাদা, কারিনা কায়সারের মৃত্যু, বিনোদন অঙ্গন, ইন্টার্নশিপ ওটিটি, ৩৬-২৪-৩৬, কনটেন্ট ক্রিয়েটর কারিনা, লিভার ফেইলিউর, বিনোদন খবর, কারিনা কায়সার লিভার ট্রান্সপ্ল্যান্ট Karina Kaisar, Tariq Anam Khan, Ekshathe Alada, Karina Kaisar death, Internship OTT, 36-24-36, Content creator Karina, Liver failure, Bangladeshi actress death, Dhallywood news

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কারিনা কায়সারের অকাল মৃত্যুতে তারিক আনাম খানের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক মাধ্যমজুড়ে নির্মাতা, অভিনয়শিল্পী ও সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। 

কারিনার এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তরুণ এই প্রতিভাকে নিয়ে তাঁর স্মৃতির ঝাঁপি খুলেছেন।

রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারিক আনাম খান। ছবিটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে পরিচালক রেজাউর রহমানের সঙ্গে লিখেছিলেন কারিনা কায়সার।

সেই কাজের দিনগুলোর কথা স্মরণ করে তারিক আনাম খান তাঁর ফেসবুকে লিখেছেন, "আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘একসাথে আলাদা’। অত্যন্ত আধুনিক একটা ভাবনার গল্প। দুটি মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার থেকে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকা যায় কিনা তারই এক আলেখ্য, কমেডির আবরণে।"

কাজের প্রতি কারিনার একাগ্রতা ও পেশাদারিত্বের প্রশংসা করে এই প্রবীণ অভিনেতা আরও লেখেন, "কারিনার কমেডির দিকে ঝোঁক বেশি, কমেডির জন্য সিচুয়েশন, অ্যাকশন লাইন, সংলাপ খুব গুরুত্বপূর্ণ—এটা ও জানতো। জানতো কমেডিতে নিজের উপরে হাসতে হয়। নিজের কাজটাকে ভীষণভাবে ওন (নিজের করে নেওয়া) করতো, সারাক্ষণ মনিটরের সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকতো, চুপি চুপি কথা বলতো তার টিমের সাথে। আমার প্রায়ই মনে হতো ‘ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না?’ কথাটা বলা হয়নি, আর বলা হবেও না!"

নতুন কাজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, "আমাদের একটা ধারাবাহিক পারিবারিক কমেডি করার কথা হচ্ছিল.... তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল! হায়রে জীবন! দোয়া করি অনন্তলোকে কারিনা ভালো থাকুক।" সেই সাথে কারিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া কোনো কোনো চর্চার দিকে ইঙ্গিত করে তিনি অনুরোধ জানান, "দয়া করে কেউ তার গণভবনে যাওয়া নিয়ে আর নোংরা আলাপ করবেন না। ও তো আর রইলো না, বেঁচে থাকলে আমিও হয়তো জিজ্ঞেস করতাম।"

সবশেষে তরুণ প্রজন্মের জীবনযাত্রার দিকে নজর দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়ে তারিক আনাম খান লিখেছেন, "একটা অনুরোধ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের কাছে, জীবনযাত্রায় সচেতন হোন, খাবার দাবার নিয়ে সচেতন হোন। জীবন সুন্দর, জীবন মূল্যবান।"

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ও প্রশংসিত কাজের মধ্যে অন্যতম ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত