বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে ‘কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও গৌরবময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আমীর মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘোষণা করেন, ১ নং ওয়ার্ডের জামায়াতের মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "পবিত্র কুরআন মানবজাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের আলো। তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।
জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক সংগঠন হিসেবে সমাজ থেকে অন্ধকার দূর করতে এবং আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক মোবারকবাদ জানান এবং কুরআন থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উত্তরা পূর্ব থানার আমীর মাহফুজ বলেন, "এলাকার মানুষের মাঝে, বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
আগামী দিনেও সুন্দর ও নৈতিক সমাজ গঠনে এমন শিক্ষামূলক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ছাড়াও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে পরিবেশিত হয় চমৎকার সব ইসলামিক গান (নাশিদ)। সুরের মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থলে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন ও সভাপতি মাহফুজ যৌথভাবে প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন