প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সভায় মূলত আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনা শেষে আজকের সভাতেই নতুন অর্থবছরের এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে।
এবারের সভার কার্যসূচিতে এডিপির পাশাপাশি আরেকটি বড় বিষয় রয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করতে ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা সভায় উপস্থাপন ও অনুমোদনের কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এনইসি’র সদস্যরা।
দেশের অর্থনৈতিক সংস্কার ও আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ তৈরিতে এই সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসি সভা, প্রধানমন্ত্রী তারেক রহমান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি অনুমোদন, পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ অর্থনীতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী NEC Meeting, National Economic Council, PM Tarique Rahman, ADP Approval, Five Year Strategic Plan, Planning Commission, Bangladesh Economy, National Budget, Development Projects Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সভায় মূলত আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনা শেষে আজকের সভাতেই নতুন অর্থবছরের এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে।
এবারের সভার কার্যসূচিতে এডিপির পাশাপাশি আরেকটি বড় বিষয় রয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করতে ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা সভায় উপস্থাপন ও অনুমোদনের কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এনইসি’র সদস্যরা।
দেশের অর্থনৈতিক সংস্কার ও আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ তৈরিতে এই সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন