চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু এবং ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।
সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে আনুমানিক ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া সদরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ৫৩ বিজিবি, বিজিবি অভিযান, ভারতীয় গরু জব্দ, মাদক উদ্ধার, শিবগঞ্জ, সীমান্ত চোরাচালান, ঈদুল আজহা ২০২৬, বিজিবি কঠোর অবস্থান, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ, শুল্ক কার্যালয় Chapainawabganj, 53 BGB, BGB Drive, Indian Cattle Seized, Liquor Recovered, Shibganj, Border Smuggling, Eid ul Adha 2026, Anti Smuggling Drive, Bangladesh Border Guard

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু এবং ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।
সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে আনুমানিক ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া সদরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন