বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে।
আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে প্রধান নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ এবং হাদিদুল মোবিন হাদি প্রমুখ।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, মহানন্দা সেতু, টোল মুক্ত, সড়ক ভবন ঘেরাও, বিক্ষোভ সমাবেশ, নাগরিক অধিকার আদায় কমিটি, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, চাঁপাইনবাবগঞ্জের খবর, টোল প্রত্যাহার Chapainawabganj, Mahananda Bridge, Toll Free Demand, Sarak Bhaban Gherao, Protest, Mahananda Bridge Toll, Chapainawabganj News, Toll Protest

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে।
আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে প্রধান নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ এবং হাদিদুল মোবিন হাদি প্রমুখ।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন