নড়াইলের কালিয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমিসেবা মেলার উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
এসময় কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.জিন্নাতুল ইসলাম বলেন, “ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১মে পর্যন্ত চলবে।”#
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন