নজর বিডি

প্রতি কেজি ধান ৩৬ ও চাল ৪৯ টাকা।

গুরুদাসপুরে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল আজিজ

নজরবিডি

নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশিদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম (মিলন)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ওমর আলী শেখ ও মনিরুজ্জামান হিনা, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), এলএসডি কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

নজরবিডি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে গুরুদাসপুর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪০ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০১ হাজার মেট্রিক টন।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি খামারি ও মিলারদের কাছ থেকে কেনা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ বোরো ধান সংগ্রহ ২০২৬, গুরুদাসপুর নাটোর, সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর সংবাদ, সরকারি ধান চাল সংগ্রহ, বোরো ধানের দাম, ফাহমিদা আফরোজ, কাওছারুল আলম, কৃষি সংবাদ বাংলাদেশ Boro Rice Collection 2026, Gurudaspur Natore, MP Abdul Aziz, Natore News, Government Rice Procurement, Boro Rice Price, Food Ministry Bangladesh, Agriculture Natore

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গুরুদাসপুরে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল আজিজ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশিদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম (মিলন)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ওমর আলী শেখ ও মনিরুজ্জামান হিনা, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), এলএসডি কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

নজরবিডি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে গুরুদাসপুর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪০ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০১ হাজার মেট্রিক টন।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি খামারি ও মিলারদের কাছ থেকে কেনা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত