চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বেলা ১১:৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
উক্ত প্রস্তুতিমূলক সভায় আসন্ন ঈদ-উল-আজহার জামায়াতে নামাজ আদায়, সুষ্ঠুভাবে পশু কোরবানি সম্পন্ন করা এবং কোরবানির পরবর্তী দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কর্মসূচি প্রণয়ন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার ঘোষ, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক। নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। মোঃ ইয়াছিন আলী, উপ-পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সভায় বক্তারা ঈদুল আজহা উদ্যাপনে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ঈদ-উল-আজহা ২০২৬, জেলা প্রশাসন, প্রস্তুতিমূলক সভা, আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ Chapainawabganj, Eid-ul-Adha 2026, District Administration, Preparatory Meeting, Abu Saleh Md Musa Jangi, Sacrificial Waste Management, Chapainawabganj News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বেলা ১১:৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
উক্ত প্রস্তুতিমূলক সভায় আসন্ন ঈদ-উল-আজহার জামায়াতে নামাজ আদায়, সুষ্ঠুভাবে পশু কোরবানি সম্পন্ন করা এবং কোরবানির পরবর্তী দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কর্মসূচি প্রণয়ন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার ঘোষ, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক। নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। মোঃ ইয়াছিন আলী, উপ-পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সভায় বক্তারা ঈদুল আজহা উদ্যাপনে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন