নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

নজরবিডি

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলাজুড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর ইউনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। উজ্জ্বল কুমার ঘোষ, উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) ও পৌর প্রশাসক।

সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং অগ্নিদুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ব্যবহৃত বিভিন্ন আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয় এবং উপস্থিত অতিথিরা তা ঘুরে দেখেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬, সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, শেখ মোঃ মাহবুবুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ Chapainawabganj, Fire Service Week 2026, Civil Defence, District Administration, Abu Saleh Md Musa Jangi, Sheikh Md Mahbubul Islam, Fire Service News, Chapainawabganj News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলাজুড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর ইউনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। উজ্জ্বল কুমার ঘোষ, উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) ও পৌর প্রশাসক।

সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং অগ্নিদুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ব্যবহৃত বিভিন্ন আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয় এবং উপস্থিত অতিথিরা তা ঘুরে দেখেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত