নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়ে শিশুদের জন্য পরিচালিত গার্ল গাইডের জুনিয়র শাখা ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।

মতবিনিময় সভায় ‘হলদে পাখি’ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা কমিশনার শাহনাজ বেগম। 

এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ফারুকা বেগম, স্থানীয় কমিশনার, জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। লতিফা খাতুন, প্রধান শিক্ষক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিল্পী পারভীন, প্রধান শিক্ষক, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, দেশপ্রেম ও নৈতিক চরিত্র গঠনে 'হলদে পাখি' কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সভায় জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে বাধ্যতামূলকভাবে ‘হলদে পাখি’ দল গঠন ও এই কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, হলদে পাখি, গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, জেলা প্রশাসন, আবু ছালেহ মো. মুসা জঙ্গী, প্রাথমিক শিক্ষা, মতবিনিময় সভা, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ Chapainawabganj, Holde Pakhi, Girl Guides Association, District Administration, Abu Saleh Md Musa Jangi, Primary Education, Exchange Meeting, Chapainawabganj News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়ে শিশুদের জন্য পরিচালিত গার্ল গাইডের জুনিয়র শাখা ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।

মতবিনিময় সভায় ‘হলদে পাখি’ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা কমিশনার শাহনাজ বেগম। 

এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ফারুকা বেগম, স্থানীয় কমিশনার, জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। লতিফা খাতুন, প্রধান শিক্ষক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিল্পী পারভীন, প্রধান শিক্ষক, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, দেশপ্রেম ও নৈতিক চরিত্র গঠনে 'হলদে পাখি' কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সভায় জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে বাধ্যতামূলকভাবে ‘হলদে পাখি’ দল গঠন ও এই কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত