নজর বিডি

মিরপুরে শিশু রামিসা হত্যা

বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির

মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

বুধবার (২০ মে) রাতে গণমাধ্যমে পাঠানো দলটির এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে নিষ্পাপ শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।

নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে আজ সামাজিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভয়াবহ পতন ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতা সমাজকে এমন এক অন্ধকার বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধও অনেকের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজে মানবিকতার পরিবর্তে পশুত্বই প্রাধান্য পায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রামিসার পিতা নিজেই আক্ষেপ করে বলেছেন যে তিনি হয়তো ন্যায়বিচার পাবেন না। এবি পার্টির নেতারা বলেন, এই হতাশা কেবল একজন শোকাহত পিতার নয়; এটি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের বিচারহীনতার অভিজ্ঞতার নির্মম প্রতিফলন। বারবার অপরাধ সংঘটিত হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

"কেবল ঘটনার পর শোক প্রকাশ, দায়সারা গ্রেপ্তার বা সাময়িক তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন অপরাধ ও বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির অবসান। অপরাধীর রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক পরিচয় নয়, তার অপরাধই যেন বিচারের একমাত্র ভিত্তি হয়।" — এবি পার্টি নেতৃত্ব

এবি পার্টির শীর্ষ দুই নেতা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একইসঙ্গে, দেশজুড়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান তারা।

বিষয় : নজরবিডি সংবাদ এবি পার্টি, মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রামিসা হত্যাকাণ্ড, শিশু ধর্ষণ ও হত্যা, মিরপুর, বিচারহীনতার সংস্কৃতি, দ্রুত বিচার ট্রাইব্যুনাল AB Party, Mojibur Rahman Manju, Asaduzzaman Fuaad, Ramisa Murder Case, Child Rape and Murder, Mirpur, Culture of Impunity, Speedy Trial Tribunal

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

বুধবার (২০ মে) রাতে গণমাধ্যমে পাঠানো দলটির এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে নিষ্পাপ শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।

নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে আজ সামাজিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভয়াবহ পতন ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতা সমাজকে এমন এক অন্ধকার বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধও অনেকের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজে মানবিকতার পরিবর্তে পশুত্বই প্রাধান্য পায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রামিসার পিতা নিজেই আক্ষেপ করে বলেছেন যে তিনি হয়তো ন্যায়বিচার পাবেন না। এবি পার্টির নেতারা বলেন, এই হতাশা কেবল একজন শোকাহত পিতার নয়; এটি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের বিচারহীনতার অভিজ্ঞতার নির্মম প্রতিফলন। বারবার অপরাধ সংঘটিত হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

"কেবল ঘটনার পর শোক প্রকাশ, দায়সারা গ্রেপ্তার বা সাময়িক তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন অপরাধ ও বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির অবসান। অপরাধীর রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক পরিচয় নয়, তার অপরাধই যেন বিচারের একমাত্র ভিত্তি হয়।" — এবি পার্টি নেতৃত্ব

এবি পার্টির শীর্ষ দুই নেতা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একইসঙ্গে, দেশজুড়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত