শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং সারাদেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস।
আজ দুপুর ১২টায় ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরা আজমপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উত্তরা আজমপুরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি বলেন—
"রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা যেকোনো মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নেবো।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিসের দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি এবং ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রত্যেকেই দেশে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন