নজর বিডি

মসজিদের বারান্দায় মিলল দিনমজুরের রক্তাক্ত মরদেহ

খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে হরিণটানা কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে এসে বারান্দায় ওই দিনমজুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

নিহতের মাথায় ইটের আঘাত ও গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশেই রক্তমাখা ইট পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে সিআইডির একটি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শেষ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ খুলনা নিউজ, মসজিদের বারান্দায় মরদেহ, দিনমজুর খুন, হরিণটানা থানা, ডালিম গাজী হত্যাকাণ্ড, খুলনা সড়ক দুর্ঘটনা, সিআইডি তদন্ত Khulna news, Dead body recovered, Day laborer killed, Harintana police, Dalim Gazi murder, Mosque veranda body, CID investigation

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মসজিদের বারান্দায় মিলল দিনমজুরের রক্তাক্ত মরদেহ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে হরিণটানা কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে এসে বারান্দায় ওই দিনমজুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

নিহতের মাথায় ইটের আঘাত ও গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশেই রক্তমাখা ইট পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে সিআইডির একটি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শেষ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত