নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি সুবিধাজনক পরিবারকে ১০ কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে এই কার্যক্রম চলছে। ২৪ মে ও ২৫ মে (সোম ও মঙ্গলবার) দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিনামূল্যে চাল বিতরণ উপলক্ষে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

নজরবিডি

এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের যেকোনো সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, ঈদুল আজহা, ভিজিএফ চাল বিতরণ, মানবিক সহায়তা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, Chapainawabganj, Eid-ul-Adha, VGF Rice Distribution, Humanitarian Assistance, Chapainawabganj Pourashava

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি সুবিধাজনক পরিবারকে ১০ কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে এই কার্যক্রম চলছে। ২৪ মে ও ২৫ মে (সোম ও মঙ্গলবার) দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিনামূল্যে চাল বিতরণ উপলক্ষে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

নজরবিডি

এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের যেকোনো সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত