চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় জড়িত অজ্ঞাত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার হেফাজত থেকে চুরি হওয়া একটি টিভিএস এ্যাপাচী আরটিআর (TVS Apache RTR) ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে মো. জিহাদ হোসেন (২০)।
পুলিশ জানায়, নাচোল থানার মামলা নং-১৩ (তারিখ: ২৫ মে ২০২৬; জিআর নং-৪৯, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০) এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মামলার বাদী তাঁর টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি নাচোল স্টেশনবাজার ছাগলের হাটের উত্তর পাশে একটি খোলানে রেখে কোরবানির ছাগল কিনতে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে তিনি দেখেন তাঁর মোটরসাইকেলটি যথাস্থানে নেই। স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে স্টেশনবাজার এলাকার একটি বাড়ির সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে চলে যাচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে নাচোল থানায় একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ-এর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গঠন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ টিম আজ ২৫ মে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আড়াইমাড়ি গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে নিজ বাড়ি থেকে আসামি মো. জিহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিষয় : নজরবিডি সংবাদ মোটরসাইকেল চুরি, আসামি গ্রেপ্তার, নাচোল থানা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, সিসিটিভি ফুটেজ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, টিভিএস এ্যাপাচী আরটিআর, অপরাধ সংবাদ, আইন-শৃঙ্খলা Motorcycle Recovery, Arrested, Nachole Thana Police, Chapainawabganj, Shibganj, CCTV Footage, SP Gautam Kumar Biswas, TVS Apache RTR, Crime News, Bangladesh Police

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় জড়িত অজ্ঞাত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার হেফাজত থেকে চুরি হওয়া একটি টিভিএস এ্যাপাচী আরটিআর (TVS Apache RTR) ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে মো. জিহাদ হোসেন (২০)।
পুলিশ জানায়, নাচোল থানার মামলা নং-১৩ (তারিখ: ২৫ মে ২০২৬; জিআর নং-৪৯, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০) এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মামলার বাদী তাঁর টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি নাচোল স্টেশনবাজার ছাগলের হাটের উত্তর পাশে একটি খোলানে রেখে কোরবানির ছাগল কিনতে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে তিনি দেখেন তাঁর মোটরসাইকেলটি যথাস্থানে নেই। স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে স্টেশনবাজার এলাকার একটি বাড়ির সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে চলে যাচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে নাচোল থানায় একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ-এর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গঠন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ টিম আজ ২৫ মে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আড়াইমাড়ি গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে নিজ বাড়ি থেকে আসামি মো. জিহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন