নজর বিডি
আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

ঈদুল আজহার খবর

গোপালগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। 

সোমবার (২৫ মে ২০২৬) পুলিশ জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন / ছবি: সংগৃহীত

পরিদর্শনকালে পুলিশ সুপার হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশি ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশনা দেন।

তিনি বলেন, পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো কুচক্রী মহলের অপতৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। 

ছবি: সংগৃহীত

পাশাপাশি ব্যবসায়ীরা যাতে পশু বিক্রির অর্থ নিরাপদে নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল বজায় রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তিনি সকলের ঈদ আনন্দময় ও উৎসবমুখর হোক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। 

সোমবার (২৫ মে ২০২৬) পুলিশ জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন / ছবি: সংগৃহীত

পরিদর্শনকালে পুলিশ সুপার হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশি ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশনা দেন।

তিনি বলেন, পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো কুচক্রী মহলের অপতৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। 

ছবি: সংগৃহীত

পাশাপাশি ব্যবসায়ীরা যাতে পশু বিক্রির অর্থ নিরাপদে নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল বজায় রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তিনি সকলের ঈদ আনন্দময় ও উৎসবমুখর হোক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত