নজর বিডি

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

সাংগঠনিক ভিত্তি মজবুত ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বেগবান করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৪৮টি ওয়ার্ডের সমন্বয় কমিটি অনুমোদন করেছে। এই সমন্বয় কমিটিগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে দলীয় বিস্তৃতি ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রস্তুতের মূল দায়িত্ব পালন করবে।

সোমবার (২৫ মে) দিবাগত রাতে দলের কেন্দ্রীয় ও মহানগর দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা যৌথভাবে এই ৪৮টি ওয়ার্ডের সমন্বয় কমিটিগুলোর অনুমোদন দেন। কমিটির তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সুপারিশ করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির।

কমিটি অনুমোদন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, "এই ৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে এনসিপির একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। এটি এনসিপির প্রথম মহানগর শাখা হিসেবে সবকটি ওয়ার্ডে একসঙ্গে সমন্বয় কমিটি গঠনের একটি বড় মাইলফলক। আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ ও নগরী গড়ে তুলতে এনসিপি ঢাকা মহানগর উত্তর পরিবার একযোগে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।"

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই সমন্বয় কমিটিগুলো দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে।

বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ঢাকা মহানগর উত্তর, ওয়ার্ড সমন্বয় কমিটি, আরিফুল ইসলাম আদীব, রাজনৈতিক সংবাদ, ঢাকা রাজনীতি, সাংগঠনিক কমিটি, বৈষম্যহীন বাংলাদেশ National Nagorik Party, NCP, Dhaka Mahanagar North, Word Committee, Ariful Islam Adeeb, Political News Bangladesh, NCP Dhaka, Committee Approval

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সাংগঠনিক ভিত্তি মজবুত ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বেগবান করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৪৮টি ওয়ার্ডের সমন্বয় কমিটি অনুমোদন করেছে। এই সমন্বয় কমিটিগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে দলীয় বিস্তৃতি ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রস্তুতের মূল দায়িত্ব পালন করবে।

সোমবার (২৫ মে) দিবাগত রাতে দলের কেন্দ্রীয় ও মহানগর দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা যৌথভাবে এই ৪৮টি ওয়ার্ডের সমন্বয় কমিটিগুলোর অনুমোদন দেন। কমিটির তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সুপারিশ করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির।

কমিটি অনুমোদন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, "এই ৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে এনসিপির একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। এটি এনসিপির প্রথম মহানগর শাখা হিসেবে সবকটি ওয়ার্ডে একসঙ্গে সমন্বয় কমিটি গঠনের একটি বড় মাইলফলক। আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ ও নগরী গড়ে তুলতে এনসিপি ঢাকা মহানগর উত্তর পরিবার একযোগে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।"

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই সমন্বয় কমিটিগুলো দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত