নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ এ এম আওহাদ ইন্তেকাল করেছেন (ইন্না-ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতায় পদার্পণের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাংবাদিক মহলে বিশেষ সুনাম অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কালিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাÐের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাব, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।#

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন