নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা
নজরবিডি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে রাষ্ট্রপতি কোরবানির প্রকৃত আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। একই সাথে মানবকল্যাণে এগিয়ে আসতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা কেবল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মনের ভেতরের হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল এই পবিত্র উৎসব আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে।

হযরত ইবরাহিম (আ:) ও তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ:)-এর ত্যাগের ঐতিহাসিক দৃষ্টান্ত স্মরণ করে রাষ্ট্রপতি বলেন,

"আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আ:) তাঁর প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের অনন্য নজির স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। এই মহান ঘটনা আমাদের আল্লাহর প্রতি ভক্তি ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।"

রাষ্ট্রপতি তাঁর বাণীতে কোরবানির সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে বলেন, কোরবানির পশুর মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব বাড়ে, বৈষম্য হ্রাস পায় এবং সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।

কোরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখে। পাশাপাশি এটি সার্বিক অর্থে দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে চাঙ্গা করে তোলে।

এছাড়াও, উৎসবের আনন্দ উদযাপনের পাশাপাশি পরিবেশের সুরক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপতি। তিনি নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানান।

পরিশেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির ওপর অশেষ রহমত বর্ষণ করেন। পবিত্র ঈদুল আযহা সমগ্র বিশ্বে শান্তি, স্থিতি, সম্প্রীতি ও অশেষ কল্যাণ বয়ে আনুক—এটাই হোক এবারের ঈদের প্রত্যাশা।

বিষয় : নজরবিডি সংবাদ রাষ্ট্রপতি, মো সাহাবুদ্দিন, ঈদুল আজহা, ঈদের শুভেচ্ছা, কোরবানি, ঈদের বাণী, বর্জ্য ব্যবস্থাপনা, অর্থনীতি, বাংলাদেশ President, Mohammed Shahabuddin, Eid-ul-Adha, Eid Greetings, Qurbani, Eid Message, Waste Management, Economy, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে রাষ্ট্রপতি কোরবানির প্রকৃত আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। একই সাথে মানবকল্যাণে এগিয়ে আসতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা কেবল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মনের ভেতরের হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল এই পবিত্র উৎসব আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে।

হযরত ইবরাহিম (আ:) ও তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ:)-এর ত্যাগের ঐতিহাসিক দৃষ্টান্ত স্মরণ করে রাষ্ট্রপতি বলেন,

"আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আ:) তাঁর প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের অনন্য নজির স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। এই মহান ঘটনা আমাদের আল্লাহর প্রতি ভক্তি ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।"

রাষ্ট্রপতি তাঁর বাণীতে কোরবানির সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে বলেন, কোরবানির পশুর মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব বাড়ে, বৈষম্য হ্রাস পায় এবং সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।

কোরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখে। পাশাপাশি এটি সার্বিক অর্থে দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে চাঙ্গা করে তোলে।

এছাড়াও, উৎসবের আনন্দ উদযাপনের পাশাপাশি পরিবেশের সুরক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপতি। তিনি নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানান।

পরিশেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির ওপর অশেষ রহমত বর্ষণ করেন। পবিত্র ঈদুল আযহা সমগ্র বিশ্বে শান্তি, স্থিতি, সম্প্রীতি ও অশেষ কল্যাণ বয়ে আনুক—এটাই হোক এবারের ঈদের প্রত্যাশা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত