নরসিংদীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে অলরেডি কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সব ধরনের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন:
"আজকের এই খুশির দিনে একটি বড় বেদনার খবর হলো গতকাল আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনা। যতটুকু জানা গেছে, একজন মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।"
তিনি আরও জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনে থাকাকালীন তিনি এই খবর পান এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। বর্তমানে রোগীদের স্বার্থে এবং চিকিৎসার সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশে হামের প্রাদুর্ভাবের বিষয়ে মন্ত্রী বলেন, "আমরা যদি সময়মতো হামকে মোকাবিলা করতে না পারতাম, তবে হাজারো শিশুর প্রাণহানি ঘটতে পারত। বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে ঈদের পর এই সংখ্যা সম্পূর্ণ শূন্যে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোহরদীতে ঈদের নামাজ শেষে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান। মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা। মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।
অন্যদিকে, নরসিংদী জেলার অন্যান্য স্থানেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী এবং রায়পুরাতে নরসিংদী-৫ এর সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল ঈদের নামাজে অংশ নেন।
এসব জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। উল্লেখ্য, জেলার সবচেয়ে বড় ঈদের জামাত গাবতলী ঈদগাহ ময়দানে এবং প্রধান জামাত নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন