নজর বিডি

দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমার যতটুকু জানা, এবার কোরবানির ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

” দেশের অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায়, সেজন্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

আজ বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামে নিজ বাড়ির সংলগ্ন নগরের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

শুধু প্রবৃদ্ধির দিকে নজর দিলেই চলবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন:

“মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারগুলোর রেখে যাওয়া অর্থনৈতিক বাস্তবতার কারণে বর্তমান সরকারকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে সঠিক জায়গায় ফিরিয়ে এনে তারপর আমাদের সমৃদ্ধির পথে এগোতে হবে।”

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়ে অর্থমন্ত্রী বলেন, “একটি ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের কাছে আমাদের আকুতি ও আবেদন—এই সময়টুকু আমাদের দিন।”

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দ্রব্যমূল্য যদি মানুষের আওতার বাইরে চলে যায়, তবে তারা সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এই সরকার একটি নির্বাচিত এবং জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ সরকার।

এটি জনগণের কল্যাণের সরকার উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের চলমান পদক্ষেপের কারণে ক্রমান্বয়ে দ্রব্যমূল্য আরও কমে আসবে এবং দেশ একটি প্রকৃত কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে।

বিষয় : নজরবিডি সংবাদ অর্থমন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরী, দ্রব্যমূল্য, কোরবানির ঈদ, চট্টগ্রাম, বাজেট ও অর্থনীতি, উত্তর কাট্টলী, বাজার নিয়ন্ত্রণ Finance Minister, Amir Khasru Mahmud Chowdhury, Commodity Prices, Eid-ul-Adha, Chittagong, Bangladesh Economy, Market Monitoring, Inflation Control

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমার যতটুকু জানা, এবার কোরবানির ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

” দেশের অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায়, সেজন্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

আজ বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামে নিজ বাড়ির সংলগ্ন নগরের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

শুধু প্রবৃদ্ধির দিকে নজর দিলেই চলবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন:

“মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারগুলোর রেখে যাওয়া অর্থনৈতিক বাস্তবতার কারণে বর্তমান সরকারকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে সঠিক জায়গায় ফিরিয়ে এনে তারপর আমাদের সমৃদ্ধির পথে এগোতে হবে।”

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়ে অর্থমন্ত্রী বলেন, “একটি ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষের কাছে আমাদের আকুতি ও আবেদন—এই সময়টুকু আমাদের দিন।”

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দ্রব্যমূল্য যদি মানুষের আওতার বাইরে চলে যায়, তবে তারা সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এই সরকার একটি নির্বাচিত এবং জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ সরকার।

এটি জনগণের কল্যাণের সরকার উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের চলমান পদক্ষেপের কারণে ক্রমান্বয়ে দ্রব্যমূল্য আরও কমে আসবে এবং দেশ একটি প্রকৃত কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত