নজর বিডি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

‘শত্রুরা ইরানে বিভেদ-বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা করছে’, বার্তা মোজতবার

মোজতবা খামেনি।

হামলা-সংঘাত ও সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে ‘নতজানু’ করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন নতুন পরিকল্পনা নিয়েছে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

এই পরিস্থিতিতে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার (২৭ মে) এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন:

“চাপিয়ে দেওয়া যুদ্ধ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক ও প্রোপাগান্ডামূলক অবরোধের পর শত্রুদের ন্যূনতম পরিকল্পনা হলো ইরানে বিভেদ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করা। নিজেদের পরাজয়ের ক্ষতিপূরণ করতে এবং ইরানকে নতজানু করতে তারা এই সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে।”

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ‘প্রেস টিভি’-র এক প্রতিবেদনে সর্বোচ্চ নেতার এই লিখিত বার্তাটি পাঠ করে শোনানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সৃষ্ট উত্তেজনার মাঝে মোজতবা খামেনির এই হুঁশিয়ারি বার্তা সামনে এলো।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক বাহিনীর আকস্মিক হামলা ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর প্রথম দিনই নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর স্ত্রী, নাতি ও পুত্রবধূ। ওই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন।

আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোজতবা। বর্তমানে তিনি অত্যন্ত গোপন একটি স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে সরাসরি এই সর্বোচ্চ নেতার চিকিৎসার সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন।

সূত্র: এএফপি

বিষয় : নজরবিডি সংবাদ ইরান, মোজতবা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্য উত্তেজনা, প্রেস টিভি Iran, Mojtaba Khamenei, Ayatollah Ali Khamenei, USA, Israel, Middle East Crisis, Operation Epic Fury, International News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘শত্রুরা ইরানে বিভেদ-বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা করছে’, বার্তা মোজতবার

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

হামলা-সংঘাত ও সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে ‘নতজানু’ করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন নতুন পরিকল্পনা নিয়েছে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

এই পরিস্থিতিতে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার (২৭ মে) এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন:

“চাপিয়ে দেওয়া যুদ্ধ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক ও প্রোপাগান্ডামূলক অবরোধের পর শত্রুদের ন্যূনতম পরিকল্পনা হলো ইরানে বিভেদ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করা। নিজেদের পরাজয়ের ক্ষতিপূরণ করতে এবং ইরানকে নতজানু করতে তারা এই সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে।”

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ‘প্রেস টিভি’-র এক প্রতিবেদনে সর্বোচ্চ নেতার এই লিখিত বার্তাটি পাঠ করে শোনানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সৃষ্ট উত্তেজনার মাঝে মোজতবা খামেনির এই হুঁশিয়ারি বার্তা সামনে এলো।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক বাহিনীর আকস্মিক হামলা ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর প্রথম দিনই নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর স্ত্রী, নাতি ও পুত্রবধূ। ওই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন।

আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোজতবা। বর্তমানে তিনি অত্যন্ত গোপন একটি স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে সরাসরি এই সর্বোচ্চ নেতার চিকিৎসার সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন।

সূত্র: এএফপি

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত