নজর বিডি

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পবিত্র ঈদের দিন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিমি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় ঈদের দিন দুপুরে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল চরম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই মিমির মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী রুবেল মন্ডলকে আটক করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন।

“ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে, তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর পরই নিহতের স্বামীকে আটক করে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয় : নজরবিডি সংবাদ বগুড়া, সারিয়াকান্দি, স্ত্রী হত্যা, পারিবারিক কলহ, গৃহবধূ খুন, বগুড়া পুলিশ, হত্যাকাণ্ড, অপরাধ সংবাদ Bogra Crime, Sariakandi, Wife Murder, Domestic Violence, Husband Arrested, Murder on Eid Day, Bogra News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পবিত্র ঈদের দিন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিমি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় ঈদের দিন দুপুরে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল চরম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই মিমির মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী রুবেল মন্ডলকে আটক করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন।

“ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে, তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর পরই নিহতের স্বামীকে আটক করে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত