নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

দক্ষিণ সিটির ১৩ হাজার টন বর্জ্য অপসারণ: ৭১টি ওয়ার্ড শতভাগ পরিষ্কার

ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। প্রথম দিনেই প্রায় শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে ডিএসসিসির অধিকাংশ এলাকা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বর্জ্য অপসারণের এই হালনাগাদ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, ঈদের প্রথম দিনে দক্ষিণ সিটি এলাকায় মোট ১ লাখ ১৮ thousand ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। 

রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত ১২টার লক্ষ্যমাত্রা চলমান কাজের গতি অনুযায়ী মধ্যরাতের মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। অস্থায়ী পশুর হাট পশুর হাটসমূহের প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতিমধ্যেই সফলভাবে অপসারণ সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্পোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতিমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। অবশিষ্ট বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দ্রুত ও সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। সেই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।

বিষয় : নজরবিডি সংবাদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কোরবানির বর্জ্য অপসারণ, ঈদুল আজহা ২০২৬, ডিএসসিসি প্রশাসক, ঢাকা সংবাদ, DSCC Waste Removal, Sacrificial Animal Waste, Eid ul Azha 2026, DSCC Administrator, Dhaka News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দক্ষিণ সিটির ১৩ হাজার টন বর্জ্য অপসারণ: ৭১টি ওয়ার্ড শতভাগ পরিষ্কার

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। প্রথম দিনেই প্রায় শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে ডিএসসিসির অধিকাংশ এলাকা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বর্জ্য অপসারণের এই হালনাগাদ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, ঈদের প্রথম দিনে দক্ষিণ সিটি এলাকায় মোট ১ লাখ ১৮ thousand ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। 

রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত ১২টার লক্ষ্যমাত্রা চলমান কাজের গতি অনুযায়ী মধ্যরাতের মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। অস্থায়ী পশুর হাট পশুর হাটসমূহের প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতিমধ্যেই সফলভাবে অপসারণ সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্পোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতিমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। অবশিষ্ট বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দ্রুত ও সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। সেই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত