নজর বিডি
আপডেট : শুক্রবার, ২৯ মে ২০২৬

৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি বুলবুলের গোস্ত বিতরণ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ মে) চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। গোস্ত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয় : ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি বুলবুলের গোস্ত বিতরণ স্থ পরিবারের দুস্থ পরিবারের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি বুলবুলের গোস্ত বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ মে) চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। গোস্ত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত