রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঢাকার কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে ও দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে কিনা, তা সরাসরি দেখার জন্য তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল ক্রসিং পার হয়। এরপর খিলগাঁও তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা ও রায়সাহেব বাজার মোড় অতিক্রম করে। এরপর আদালত সড়ক দিয়ে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে মোড় নিয়ে কলাবাগান ও মিরপুর রোড হয়ে সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডে পৌঁছায়। এরপর ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
একই সাথে সাধারণ নাগরিক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, কোরবানির বর্জ্য অপসারণ, ঢাকা সিটি কর্পোরেশন, বর্জ্য ব্যবস্থাপনা, জাহিদুল ইসলাম রনি, মীর শাহে আলম, আব্দুস সালাম, ঢাকা নিউজ Prime Minister Tarique Rahman, Qurbani Waste Removal, Dhaka City Corporation, Waste Management, Zahidul Islam Roni, Mir Shahe Alam, Abdus Salam, Dhaka News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঢাকার কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে ও দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে কিনা, তা সরাসরি দেখার জন্য তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল ক্রসিং পার হয়। এরপর খিলগাঁও তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা ও রায়সাহেব বাজার মোড় অতিক্রম করে। এরপর আদালত সড়ক দিয়ে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে মোড় নিয়ে কলাবাগান ও মিরপুর রোড হয়ে সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডে পৌঁছায়। এরপর ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
একই সাথে সাধারণ নাগরিক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

আপনার মতামত লিখুন