ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় অমিত শাহ বলেন, এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি অত্যন্ত স্পর্শকাতর 'চিকেন্স নেক' (শিলিগুড়ি করিডোর) এলাকার।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে— পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সীমান্তের বিস্তৃতি সবচেয়ে বেশি, যা বাংলাদেশের ১০টি জেলার সঙ্গে যুক্ত।
বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও বেশ কিছু অংশ দীর্ঘ দিন ধরে অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু রাজনৈতিক ও নানাবিধ প্রশাসনিক জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।
এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠন করেছে বিজেপি। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু।
গান্ধীনগরের জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "শপথ গ্রহণের মাত্র সাত দিনের মাথায় বিএসএফের কাছে দীর্ঘ দিন ধরে আটকে থাকা এই জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।" এর ফলে সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছে নয়াদিল্লি।
সূত্র: এনডিটিভি
বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ ভারত সীমান্ত, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী, বিএসএফ, অমিত শাহ, কাঁটাতারের বেড়া, চিকেন্স নেক, মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, আন্তর্জাতিক সংবাদ India Bangladesh Border, West Bengal Government, Suvendu Adhikari, BSF, Amit Shah, Border Fencing, Chickens Neck, Mamata Banerjee, India Bangladesh Border Security, International News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় অমিত শাহ বলেন, এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি অত্যন্ত স্পর্শকাতর 'চিকেন্স নেক' (শিলিগুড়ি করিডোর) এলাকার।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে— পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সীমান্তের বিস্তৃতি সবচেয়ে বেশি, যা বাংলাদেশের ১০টি জেলার সঙ্গে যুক্ত।
বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও বেশ কিছু অংশ দীর্ঘ দিন ধরে অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু রাজনৈতিক ও নানাবিধ প্রশাসনিক জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।
এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠন করেছে বিজেপি। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু।
গান্ধীনগরের জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "শপথ গ্রহণের মাত্র সাত দিনের মাথায় বিএসএফের কাছে দীর্ঘ দিন ধরে আটকে থাকা এই জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।" এর ফলে সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছে নয়াদিল্লি।
সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন