নজর বিডি

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৮

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার শেখড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা এবং একই ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।

সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, শহীদ বিশ্বাস (৪২), দানেফ (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২), এনামুল বিশ্বাস (২৮)

আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের (৪২) অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বাকিরা স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্য ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়েই স্থানীয় পুলিশ ক্যাম্প ও শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে উত্তেজনা এড়াতে শেখড়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ ঝিনাইদহ সংবাদ, শৈলকুপা বিএনপি সংঘর্ষ, ঝিনাইদহ বিএনপি মারামারি, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপি, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, শেখড়া বাজার সংঘর্ষ, শৈলকুপা থানা পুলিশ, ঝিনাইদহ জেলা খবর, আঞ্চলিক সংবাদ Jhenaidah News, Shailkupa BNP Clash, Jhenaidah BNP Conflict, Nityanandapur BNP, Sheikhra Bazar Shailkupa, Shailkupa Police Station, Jhenaidah District News, Regional News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৮

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার শেখড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা এবং একই ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।

সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, শহীদ বিশ্বাস (৪২), দানেফ (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২), এনামুল বিশ্বাস (২৮)

আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের (৪২) অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বাকিরা স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্য ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়েই স্থানীয় পুলিশ ক্যাম্প ও শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে উত্তেজনা এড়াতে শেখড়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত