নজর বিডি

চক্কীর্তিতে ‘ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নজরবিডি

"শিকড়ের টানে মানব কল্যাণে, রাখবো অবদান একতার বন্ধনে"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের চক্কীর্তিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চক্কীর্তি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ চক্কীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ)-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।

ঢাকাস্থ চক্কীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ)-এর সাধারণ সম্পাদক রফিকুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব এ ইয়াজদানি, ডা. দেলোয়ার হোসেন এবং চক্কীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় ডিকাপের অন্যান্য উপদেষ্টা, ইউনিয়নের ৭টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

ছবি: নজরবিডি

অনুষ্ঠানে ৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থী এবং ইউনিয়নের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবীদের মাঝে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ওই ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাকে বিশেষ উপহার দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে চক্কীর্তি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ডিকাপ-এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, "২০২৫ সালে ঢাকা ও এর আশেপাশে অবস্থানরত চক্কীর্তি ইউনিয়নের বাসিন্দাদের পারস্পরিক বন্ধন মজবুত করা এবং এলাকা থেকে ঢাকায় আগত ব্যক্তিবর্গের চাকরি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার মহান লক্ষ্যে ডিকাপ প্রতিষ্ঠিত হয়।" সংগঠনটিকে আরও গতিশীল করতে আগামীতে তিনি সবার নৈতিক সমর্থন, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, চক্কীর্তি, ডিকাপ, মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, ড. মো. কেরামত আলী, চক্কীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ, শিক্ষা, স্থানীয় সংবাদ Chapainawabganj, Shibganj, Chawkirti, DICAP, Student Reception, Friendly Football Match, Dr. Md. Keramat Ali, Chawkirti Union Oikya Parishad, Education, Local News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চক্কীর্তিতে ‘ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

"শিকড়ের টানে মানব কল্যাণে, রাখবো অবদান একতার বন্ধনে"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের চক্কীর্তিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চক্কীর্তি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ চক্কীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ)-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।

ঢাকাস্থ চক্কীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ)-এর সাধারণ সম্পাদক রফিকুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব এ ইয়াজদানি, ডা. দেলোয়ার হোসেন এবং চক্কীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় ডিকাপের অন্যান্য উপদেষ্টা, ইউনিয়নের ৭টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

ছবি: নজরবিডি

অনুষ্ঠানে ৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থী এবং ইউনিয়নের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবীদের মাঝে সংবর্ধনা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ওই ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাকে বিশেষ উপহার দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে চক্কীর্তি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ডিকাপ-এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, "২০২৫ সালে ঢাকা ও এর আশেপাশে অবস্থানরত চক্কীর্তি ইউনিয়নের বাসিন্দাদের পারস্পরিক বন্ধন মজবুত করা এবং এলাকা থেকে ঢাকায় আগত ব্যক্তিবর্গের চাকরি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার মহান লক্ষ্যে ডিকাপ প্রতিষ্ঠিত হয়।" সংগঠনটিকে আরও গতিশীল করতে আগামীতে তিনি সবার নৈতিক সমর্থন, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত