নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতিটি নাগরিককে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
ইসিবি চত্বরের প্রধান সড়কের পাশে আয়োজিত এই অনুষ্ঠানে জন চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তার বক্তব্য সংক্ষিপ্ত করেন। তিনি বলেন, "যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলছে, সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে। জনসাধারণের এই কষ্টের কথা বিবেচনা করেই আমরা আজকের প্রোগ্রামটি সংক্ষিপ্ত করেছি।"
শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের উপায় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি দায়িত্ব পালন করি ও সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।"
তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে আরও বলেন, "আসুন আমরা আজকে সেই কাজটিই করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। একজন সচেতন নাগরিক হিসেবে তাদেরকে সাহায্য করব।"
"আজকে আর কথা বাড়াবো না। কারণ আমাদের এই অনুষ্ঠানটির কারণে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন বড় পরিসরে সভা-সমাবেশ করব। সেদিন আমরা সবাই একসঙ্গে বসে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী ও গতিশীল করা যায়, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করব।"
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় এবং খাবার বিতরণ করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন